উদয়পুর।। ত্রিপুরায় এক সংক্ষিপ্ত সফরে এসে ধর্মীয় আচার পালন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির-এর উদ্দেশ্যে রওনা দেন এবং নির্ধারিত সময়ে মন্দিরে পুজো অর্চনা সম্পন্ন করেন। মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিধায়ক অভিষেক দেবরায়, রঞ্জিত দাস, বিন্দু দেবনাথ সহ […]
