আগরতলা।। পরিবেশ দূষণ রোধ এবং বিকল্প শক্তিনির্ভর যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এবার এক অভিনব বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার সকালে তিনি ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক অটোতে চেপে সচিবালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশবান্ধব যান ব্যবহারের আহ্বানকে সমর্থন জানিয়েই তাঁর এই উদ্যোগ বলে জানা গিয়েছে।সচিবালয়ে পৌঁছে সাংবাদিকদের […]
