Posted inরাজ্য

আগরতলার দুর্গাবাড়িতে মহা ধুমধামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মা কাত্যায়নীর পূজা

আগরতলা।।আগরতলার দুর্গাবাড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মা কাত্যায়নীর পূজা। তিন দিনব্যাপী এই বিশেষ পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম, চলছে মহা ধুমধামে দেবীর আরাধনা। পৌরাণিক কাহিনি, ধর্মীয় বিশ্বাস আর দীর্ঘদিনের ঐতিহ্যের মেলবন্ধনে আগরতলার দুর্গাবাড়িতে শুরু হয়েছে মা কাত্যায়নীর পূজা। দেবী দুর্গার নবদুর্গার ষষ্ঠ রূপ মা কাত্যায়নী। পুরাণ অনুযায়ী, ঋষি কাত্যায়নের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী কন্যারূপে […]