আগরতলা।। আজ থেকে আগরতলার সোনারতরী গেস্ট হাউসে শুরু হলো কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড নিয়ে ত্রিপুরায় প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালা। রাজ্যের শ্রম দফতরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নিয়েছেন ত্রিপুরার পাশাপাশি মিজোরাম, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ও প্রশিক্ষকরা।এই তিন দিনের কর্মশালায় শ্রম দফতরের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের নতুন শ্রমকোডের বিভিন্ন […]
