আগরতলা: ধর্মীয় আবহ ও উৎসবের আনন্দঘন পরিবেশে নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত ‘মায়ের পাগল ছেলেদের’ ৯ম বর্ষের শ্যামাপূজায় উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে শ্যামাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার ২৫০ জন মাকে ‘মাতৃশক্তি সংবর্ধনা’ প্রদান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিশেষ সম্মাননা প্রদান […]
