আগরতলা।। দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে? নিয়োগের আশায় দিনের পর দিন অপেক্ষা, বারবার আবেদন-নিবেদন, কিন্তু মিলছে না কোনও সমাধান! এবার দাবি আদায়ে ফের রাজপথে নামার সিদ্ধান্ত টেট-১ উত্তীর্ণদের।

আগামীকাল থেকেই নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছেন তাঁরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।দীর্ঘদিনের বঞ্চনা, অনিশ্চয়তা আর নিয়োগের অপেক্ষা! এবার আর শুধু আবেদন-নিবেদনে সীমাবদ্ধ থাকতে নারাজ টেট-১ উত্তীর্ণরা। তাঁদের অভিযোগ, বারবার দাবি জানিয়েও আজ পর্যন্ত মেলেনি কোনও প্রত্যাশিত সমাধান।

ফলে ক্রমশ বাড়ছে হতাশা, আর সেই হতাশা থেকেই ফের আন্দোলনের সিদ্ধান্ত।রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আগামীকালের আন্দোলন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তাঁরা। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগের আশায় অপেক্ষা করছেন বহু উত্তীর্ণ প্রার্থী। অথচ তাঁদের সমস্যার স্থায়ী সমাধানে এখনও কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।তাই নিজেদের ন্যায্য দাবি আদায়ে এবার নতুন করে আন্দোলনের ময়দানে নামতে চলেছেন তাঁরা।

তাঁদের দাবি, রাজ্য সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করুক।এখন বড় প্রশ্ন, টেট-১ উত্তীর্ণদের এই পুনরায় আন্দোলনের ডাকের পর কি নড়েচড়ে বসবে রাজ্য সরকার? নাকি নিয়োগের আশায় অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *