আগরতলা।। সরকারি ও কর্পোরেট মহলে সুপ্রতিষ্ঠিত আইটি সংস্থা ‘ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেড’-এর নাম ও ফোন নম্বর ব্যবহার করে বেকার যুবক-যুবতীদের সাথে বড়সড় প্রতারণার জাল বিছিয়েছে এক প্রতারক। প্রিন্ট মিডিয়া এবং ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ মোটা অঙ্কের অর্থ আদায় করছে প্রীতম দাস […]
