আগরতলা।। ভূমি রাজস্ব দপ্তরের কার্যালয়ে এয়ার কন্ডিশনার এর কপার তার ও কম্পিউটার এর কিছু সামগ্রী চুরি যায়। যথারীতি মামলা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। তদন্তে নেমে পুলিশ চুরির সামগ্রী সহ ৯ যুবককে গ্রেফতার করে। এনসিসি থানা এলাকা সহ বিভিন্ন জায়গায় তাদের বাড়ি। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চুরির গ্যাং এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি পরিতোষ দাস এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। উল্লেখ্য ইদানিং চুরি ছিনতাই এর ঘটনা মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে যুবা কিশোররাই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। সমাজে এই ধরণের অপরাধ উদ্বেগজনক ভাবে বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। গ্রাম থেকে শহর সর্বত্র চুরির ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। বাড়িঘর থেকে দোকানপাট এমনকি সরকারি অফিস কাছারিতেও হানা দিচ্ছে চোরের দল ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *