আগরতলা।। বিরোধীদের সমালোচনায় বেশ রুষ্ট পুর নিগমের মেয়র। আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পে সার্বিক উন্নয়নের কাজ প্রায় শেষের পথে। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। রাস্তাঘাট, ড্রেন, ফুটপাথ, পুকুর সংস্কার, ওপেন জিম, আলোর ব্যবস্থা সহ সার্বিক ভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে পুর নিগম কাজ করছে। কথাগুলি বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আগরতলার পুর নিগমের অন্তর্গত শহরের বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলো জনসাধারনের কাজের উপযোগী করার লক্ষে সংস্কার করছে বর্তমান পুর নিগমের বোর্ড। এরই মধ্যে ২৩ টি পুকুর জনগনের ব্যবহারের জন্য তাদের হাতে তুলে দিয়েছে। সৌন্দর্যায়ন করা হয়েছে। মঙ্গলবার পুর নিগমের মেয়য়, কর্পোরেটর রত্ন দত্ত সহ নিগমের অন্যান্য আধিকারিক প্রভু বাড়ি ও মধ্যপাড়া পুকুরের সংস্কারমূলক কাজ পরিদর্শন করেন। মেয়র বলেন, বিরোধীরা বিরোধিতার জন্যে রাজনীতি করে । এরা মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ তাদের পছন্দ করে না। আগে শহরে জল জমলে কম করেও ৭/৮ ঘন্টা থাকতো।

এখন দেড় ঘন্টাতেই জল নেমে যায়। শুধু ড্রেন এর কাজই নয়। স্মার্ট সিটি প্রকল্পে শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে বলে জানান তিনি। এর জন্যে মানুষকে আর কিছুটা সহযোগিতার আহ্বান জানান। ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *