আগরতলা ।।রক্তের সংকট মেটাতে সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো আগরতলায়।সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব এবং মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।আইনজীবী সমাজের পক্ষ থেকে আয়োজিত এই উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়। রক্তের প্রয়োজনীয়তা মেটাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা। মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের সামাজিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার বার্তাও দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *