আগরতলা।।নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছতে না পারার পরিপ্রেক্ষিতে ৮ থেকে ১০ জন ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারেনি। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে আগরতলার বোধযং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা সেন্টার এর সামনে।
একাংশ অভিভাবকদের অভিযোগ হচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি তাদের তরফ থেকে বারবার অনুনয় বিনিময় করা হলেও কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে ৮ থেকে ১০ জন ছেলে-মেয়ের ভবিষ্যতের সামনে প্রশ্ন চিহ্ন তৈরি হওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও এটা ঘটনা, পরীক্ষার সময় নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হয় , কিন্তু বিগত কিছুদিন ধরে দেখা গেছে যখনই পরীক্ষা হচ্ছে এরকমের ঘটনাগুলো সামনে আসছে।
এই ক্ষেত্রে বিভিন্ন অংশের অভিভাবকদের এবং পরীক্ষার্থীদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে বলে দাবি উঠছে।
