আগরতলা।। কথিত আছে শ্রাবণ মাস শিবের জন্ম মাস. এই শ্রাবণ মাসেই শিব ঠাকুরের আবির্ভাব হয়েছিল বলে উল্লেখ আছে পৌরাণিক কাহিনীতে. আর সোমবার দেবাদিবের অত্যন্ত প্রিয়।

তাই যুগ যুগ ধরে এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব ঠাকুরের পুজো বিশেষভাবে সম্পন্ন হয়. বিভিন্ন জায়গায় মন্দিরে এমনকি শিব ভক্তরা বাড়িঘরেও শিব পূজা করেন। বিশেষ করে শ্রাবণের শেষ সোমবার হাজার হাজার ভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে শিব ঠাকুরের পুজোতে নিজেকে শামিল করেছেন. রাজধানীর বটতলা শিব মন্দিরে সোমবার প্রচুর সংখ্যক শিব ভক্তরা নানা রকম উপকরণ দিয়ে শিবের পুজো করেন।

শিবের মাথায় দুধ, মধু, দধি , ঘৃত ও ফুল বেলপাতা ঢেলে পূজার্চনা করেন . বটতলা শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী জানান শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে ভক্তরা হাওড়ানদী এবং লক্ষী নারায়ণ মন্দিরের দিঘী থেকে জল এনে শিবের মাথায় ঢালছেন এবং ভগবানের পুজো আরাধনায় নিজেদের ব্যস্ত রেখেছেন। এদিন ভোর থেকেই ভক্তরা মন্দিরে সমাগত হন বলে জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *