আগরতলা।। রাজ্যে দেশি এবং বিদেশি পর্যটক আগমনের সংখ্যা ক্রমেই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩.১৫ শতাংশ।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের এক প্রশ্নের উত্তরে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে পর্যটক এসেছেন ৫,৪৫,২৯৯ জন।

এরমধ্যে দেশি পর্যটক ৪,৬৯,৩২৮ জন এবং বিদেশি পর্যটক ৭৫,৯৭১ জন। ২০২৪-২৫ অর্থবছরে রাজ্যে সব মিলিয়ে পর্যটক এসেছেন ৭,০৭,১৭৩ জন। এরমধ্যে দেশি পর্যটক হচ্ছেন ৬,২৭,৭০৫ জন এবং বিদেশি পর্যটক ৭৯,৪৬৮ জন।

২০২৫-২৬ অর্থবছরে রাজ্যে পর্যটক এসেছেন ৭,২৯,৪১৪ জন। এরমধ্যে দেশি পর্যটক ৭,১০,২৪৩ জন এবং বিদেশি পর্যটক ১৯,১৭১ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *