আগরতলা।। মানবিকতার সবচেয়ে বড় পরিচয়—বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় সহায়তা করা শুধু দায়িত্ববোধ নয়, এটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

পরিবহন দপ্তরের উদ্যোগে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সাতজন ‘রাহবীর’-কে ২৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করল ত্রিপুরা সরকার।দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ‘রাহবীর’ বা ‘গুড সামারিটান’ পুরস্কারপ্রাপকদের হাতে তাদের মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ হাজার টাকা ও শংসাপত্র তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

গোমতী জেলার তিনজন, ধলাই জেলার দুইজন ও ঊনকোটি জেলার দুইজনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকেই দুর্ঘটনার পর বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাহবীর উদ্যোগের মূল বার্তা অত্যন্ত স্পষ্ট—দুর্ঘটনার পর আহত মানুষকে সাহায্য করতে এগিয়ে আসুন, দ্রুত হাসপাতালে পৌঁছে দিন, একটি মূল্যবান জীবন বাঁচাতে সহায়তা করুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *