আগরতলা।।বুধবার ত্রিপুরায় পৌঁছালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।। আগরতলা বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “ত্রিপুরার পবিত্র মাটিতে এসে আমি অত্যন্ত আনন্দিত। আজ মাতাবাড়িতে মা ত্রিপুরাসুন্দরীর দর্শন ও পূজা দেওয়ার সুযোগ পেয়েছি। মায়ের চরণে এটাই প্রার্থনা করব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে ভারত আরও উন্নয়নের পথে এগিয়ে যাক এবং দেশের প্রতিটি রাজ্যে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন বজায় থাকুক।”অন্যদিকে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সারা দেশে উন্নয়নের জোয়ার চলছে।

ভারতজুড়ে পদ্মফুল আরও প্রস্ফুটিত হোক এবং ত্রিপুরাও উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাক— এটাই আমাদের কামনা। মাতাবাড়িতে এসে মা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ নেওয়া আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *