আগরতলা।। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে বেআইনি দখল, অননুমোদিত পার্কিং এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। সচিবালয়ের ভিসি হলে হাইব্রিড মোডে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র, পরিবহন, স্বাস্থ্য, পূর্ত, গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন, রাজস্ব ও পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি রাজ্যের আট জেলার জেলা শাসক, পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ আধিকারিক এবং এনএইচআইডিসিএল-এর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।বৈঠকে জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, অবৈধ দখল ও অননুমোদিত পার্কিং রোধ, দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে রাজ্যে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।
