আগরতলা ।। রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে আজ তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে আজকের অধিবেশন থেকে বহিষ্কারের নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।

অধ্যক্ষের নির্দেশের পর সুদীপ রায় বর্মণ বিধানসভা থেকে বেরিয়ে না যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অধ্যক্ষ মার্শালদের নির্দেশ দেন বিধায়ককে অধিবেশন কক্ষের বাইরে নিয়ে যাওয়ার জন্য।কিন্তু এখানেই তৈরি হয় আরও চাঞ্চল্যকর পরিস্থিতি। অধ্যক্ষের নির্দেশের পরেও মার্শালরা সুদীপ রায় বর্মণকে বাইরে নিয়ে যাননি বলে অভিযোগ উঠেছে।

ফলে বিধানসভার ভিতরেই তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি।সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের ঘটনায় ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী শিবির।

এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরেও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।অধ্যক্ষের নির্দেশের পরেও কেন বিধায়ককে বের করা হলো না—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *