আগরতলা।।বর্তমান সময়ে আগরতলা শহরসহ সন্নিহিত এলাকাতে যেভাবে চুরির ঘটনাগুলো বেড়ে চলেছে এই বিষয়গুলো নিতান্তই আতঙ্কের। পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশ সফলতা অর্জন করে চলেছে অন্তত চুরি কাণ্ডের পরিপ্রেক্ষিতে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে স্বস্তিদায়ক।
এরই মধ্যে চলতি মাসের ২২ তারিখ জনৈক শ্যামল দাসের স্বর্ণের চেইন চুরির পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজন কুখ্যাত চোরকে আটক করার পাশাপাশি স্বর্ণের চেইনও উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিতভাবে অবগত করতে গিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী দাবি করেছেন এই চুড়ি কাণ্ডের পরিপ্রেক্ষিতে ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অপর দুই চোরকে আটক করা গেছে।
পুলিশের তরফ থেকে এই বিষয়ে দাবি করা হয়েছে গোটা বিষয়ে পুলিশ সুস্পষ্টভাবে তদন্ত করছে এবং পুলিশ আশাবাদী এই প্রকারের চুরি কাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এর পেছনে আরো যারা রয়েছে তাদেরকে সামনে আনা সম্ভব হবে।
