আগরতলা।। বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে শুক্রবার শ্রম ভবনের সামনে কালা দিবস পালন করল ত্রিপুরা মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন, ত্রিপুরা আশা কর্মী ইউনিয়ন এবং ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়ন।

তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী অংশ নেন। কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন।সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সেগুলির বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

কর্মীদের ন্যায্য অধিকার, উপযুক্ত পারিশ্রমিক, সামাজিক সুরক্ষা এবং কর্মপরিবেশের উন্নয়নসহ একাধিক দাবিতে তাঁরা সরব হন। বক্তারা বলেন, রাজ্যের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় এই কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা আজও নিশ্চিত হয়নি।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের কাছে দ্রুত ইতিবাচক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তাঁরা সতর্ক করে বলেন, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *