আগরতলা।। শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার সাংবাদিকবান্ধব সরকার এবং সাংবাদিকদের স্বার্থে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি তিনি বলেন, রক্তের কোনও বিকল্প নেই এবং কৃত্রিমভাবে রক্ত তৈরি করা সম্ভব নয়।

তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি। এদিনের শিবিরে মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে সমাজের আরও বেশি মানুষকে এই মানবিক উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *