খোয়াই।। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে শনিবার সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক যোগা উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার ডি. জগদীশ্বর রেড্ডি, জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই ব্লকের এসসি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই যোগা উৎসবে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও যোগাভ্যাসে অংশ নেন।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগাভ্যাস করা অত্যন্ত প্রয়োজন। তিনি জানান, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
