আগরতলা।। এবারে কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে তোল্লা আদায় সহ নানা রকম অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। ঘটনা ৬ নং আগরতলা বিধানসভা কেনরে ইন্দ্রনগর এলাকায়।
অভিযোগ আগরতলার ইন্দ্রনগর এলাকায় কংগ্রেস এর ব্লক সভাপতি সঞ্জীব দে-র বাড়িতে রাতে নেশার আসর বসে। তাঁর ভাই সুজিত দে-র বিরুদ্ধে ঠিকেদারসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত তোল্লা আদায়ের অভিযোগ রয়েছে । এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ বিষয়ে আগেও জিবি ফাঁড়ির পুলিশকে জানানো হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি ব। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলবার এলাকাবাসী এনসিসি থানায় গিয়ে ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এলাকাবাসী চাইছেন এলাকায় যেন শান্তি ও ভয়মুক্ত পরিবেশ ফিরে আসে। কংগ্রেসের পক্ষ থেকে এখন কি প্রতিক্রিয়া আসে সেটাই দেখার।
