আগরতলা।। মৎস্য চাষে প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর। V/O আগরতলার গোর্খা বস্তি কনফারেন্স হলে আয়োজিত মৎস্য দপ্তরের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উত্তর-পূর্বাঞ্চলের মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে আগামী ১২ ও ১৩ জুন গুয়াহাটির এমডিটিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে AquaEx Northeast 2026।
এই ইভেন্টের মাধ্যমে মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।মৎস্য দপ্তরের আধিকারিক সন্তোষ দাস জানান, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর মৎস্য চাষই ভবিষ্যতের মূল দিশা, এবং সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, National Fisheries Development Board-সহ বিভিন্ন কেন্দ্রীয় ও আঞ্চলিক সংস্থা এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে, যা মৎস্য খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে বড় বড় বিনিয়োগকারী ও শিল্পপতিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন এবং উত্তর-পূর্বাঞ্চলে মৎস্য খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন। ত্রিপুরা থেকেও প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে রাজ্যের মৎস্য চাষিরা নতুন প্রযুক্তি ও বাজারের সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারেন।
দপ্তরের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মৎস্য খাত আরও শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
