আগরতলা।। রাজধানী আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে আগরতলা পৌরনিগম বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিল। এরমধ্যে রাস্তার দু’ধারে ড্রেইন সংস্কার ও ড্রেইন ঢাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যাতে করে বর্ষায় আগরতলা শহরকে জল মুক্ত রাখা যায়।
বৃহস্পতিবার সকাল থেকে এই সকল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। তিনি প্রথম রামনগর আট নং রাস্তায় যেখানে ড্রেইন ঢাকার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরিদর্শন করে সমস্যার সমাধান করেন। এরপর চলে আসেন শকুন্তলা রোডে। সেখানে নির্মীয়মান ড্রেইনর কাজ তদারকি করেন। পরবর্তীতে যান শিশু উদ্যানে। সেখানে নবনির্মিত ক্যাফেটেরিয়ার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ প্রায় শেষের পথে ড্রেন সংস্কারের কাজও প্রায় শেষ।
প্রতিটি কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরে জল জমার আর কোন সমস্যা থাকবে না। পাশাপাশি শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা এবং ক্যাফেটেরিয়া তৈরির কাজও যথাযথভাবে এগিয়ে যাচ্ছে। এটি সম্পূর্ণ হলে টেন্ডারের মাধ্যমে তার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান
