আগরতলা ।। আগরতলা শহরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মন্ত্রীর বাড়ি রোডে অবস্থিত বহু পুরনো দোকানপাট সম্প্রতি অপসারণ করা হয়েছে। মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে যান দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।
শহরকে আরও সুসংগঠিত ও যানজটমুক্ত করে তুলতে পুর নিগম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি জানান।মেয়র দীপক মজুমদার জানান রুটিন মাপিকেই এই ধরনের পরিদর্শন প্রক্রিয়া চলছে নিগমের পক্ষ থেকে। কারণ আগরতলা শহরের যানজট নিরসনে এবং পথচারীদের চলার ফুটপাত গুলি দখলমুক্ত করতে পৌরনিগম তার উচ্ছেদ অভিযান জারি রেখেছে।
গত কিছুদিন পূর্বে মন্ত্রীবাড়ি রোড যেটি নেতাজি চৌমোনি পর্যন্ত বিস্তৃত সেখানে জায়গা অবৈধভাবে দখল করে ড্রেন বন্ধ করে তার ওপর কিছু দোকানপাট খুলে ব্যবসা করছিল কিছু লোকজন। পুরো নিগম উচ্ছেদ অভিযানের মাধ্যমে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। আজকে পুরো কাউন্সিলর সহ আধিকারিকদের নিয়ে এই জায়গাটি পরিদর্শন করে নতুন করে যাতে কাবার্ড ড্রেন তৈরি করা যায় সেই সম্পর্কে ধারণা নিতেই আজকের এই পরিদর্শন।
পাশাপাশি তিনি বলেন যে সকল ব্যবসায়ীরা এখান থেকে তাদের দোকান সরিয়ে নিয়েছেন অথবা উচ্ছেদ করা হয়েছে। তাদেরকে বিকল্প হিসেবে পুনর্বাসনের ব্যবস্থা করবে পুরো নিগম। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার।
