আগরতলা।। আগরতলার উজান অভয়নগর স্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সঙ্গে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ দপ্তরের আধিকারিকরা।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে ত্রিপুরা সরকার ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী সেবা ও সুশাসনের কর্মসূচি হাতে নিয়েছে।ওএদিন মুখ্যমন্ত্রী ইউনিটের আবাসিক কন্যা সন্তানদের সাথে দীর্ঘ সময় কাটান।
তিনি জানান, এই চাইল্ড কেয়ার ইউনিট থেকে সরকারি নিয়ম মেনে ত্রিপুরার বিভিন্ন স্থানে, ভারতের বিভিন্ন প্রদেশে এমনকি বিদেশেও কন্যা সন্তানদের দত্তক হিসেবে পাঠানো হয়।
