আগরতলা।। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আনুমানিক ২৫ কেজি গাঁজাসহ তিন বিহারী মহিলাকে আটক করেছে পূর্ব থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিন মহিলা আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার সময় এই গাঁজা সঙ্গে নিয়ে যাচ্ছিলেন।আটক মহিলাদের নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী এবং পিংকি কুমার বলে জানা গেছে। গোপন খবরের ভিত্তিতে তাঁদের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। এরপর যোগেন্দ্রনগর রেল স্টেশনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।গাঁজাসহ আটক তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পূর্ব থানার পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *