আগরতলা।। ২০২৫ – ২৬ অর্থবছরের বাজেটে ঘোষিত চারটি নতুন প্রকল্পের সফল বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এই সংবাদ জানান।। তিনি বলেন বাল্যবিবাহ রোধে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার মাধ্যমে অন্তর্দয় পরিবারের প্রত্যেক কন্যাকে বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় এনে নবজাতক কন্যা শিশুর নামে পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করা হচ্ছে।। তাছাড়া তিনি জানান মানসিক প্রতিবন্ধী এবং মানসিক অসুস্থতা ও সেরিব্রাল পলিসিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য চালু হওয়া CMSPID প্রকল্পের মাধ্যমে ৩৪৯২ জনকে মাসিক ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।।
এছাড়া মানসিক প্রতিবন্ধীদের জন্য ২৫ কোটি টাকা ব্যয় করে একটি আধুনিক বিক্রিয়েশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।। এছাড়া তিনি আরো জানান রাজ্যে বর্তমানে কুড়ি হাজার সাতাশ জন ব্যক্তিকে মাসিক দুই হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।।
এছাড়া ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কে ইংরেজি মাধ্যম মডেল কেন্দ্রে রূপান্তর করা হয়েছে এবং ৫৬২টি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসেবে উন্নীত করা হয়েছে।।মন্ত্রী টিংকু রায়ের দাবি সমাজে প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের সার্বিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যান মূলক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।।
