আগরতলা।।নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিজস্ব চোর এবং নির্ধারিত পোর্টাল ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করল এয়ারপোর্ট থানার পুলিশ। এখানে উল্লেখ করা প্রয়োজন আজ এয়ারপোর্ট থানার পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৬ টা মোবাইল ফোন উদ্ধার করে থানায় প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন।
স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতায় মোবাইল ফোন গুলো ফেরত পেয়ে মালিকগণ খুশি এবং পুলিশের ভূমিকার প্রতি কুর্নিশ জানিয়েছেন। পুলিশের তরফ থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করা হয়েছে বিশেষ পোর্টাল ব্যবহারের মধ্য দিয়ে এই সফলতা অর্জন করা গেছে।
পাশাপাশি আগামী দিনেও যথাযথভাবে পুলিশ বরাবরের মতো পাশে থাকবে এই বার্তা দেওয়া হয়েছে আজকে আরো একবার এয়ারপোর্ট থানা থেকে।
