সোনামুড়া ।। ত্রিপুরার সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য সীমান্ত রক্ষী বাহিনীর। সীমন্তপুর সীমান্ত সড়কে নিয়মিত টহলদারির সময় দাবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে শ্রীমন্তপুর বিওপির জওয়ানরা।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫০টি প্যাকেট, প্রতিটিতে এক কেজি ওজনের মোট প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট।পরবর্তীতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এই মাদকদ্রব্য সোনামুড়া থানার হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, এই ইয়াবা ট্যাবলেটের সম্ভাব্য মালিকানা ও পাচার চক্রের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *