আগরতলা।। হাউজ লিস্টিং এবং হাউসিং সেন্সাসকে সামনে রেখে পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক কর্মশালা। প্রশাসনিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে এদিন বিস্তারিত তুলে ধরেন পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার।।
আগরতলায় অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রশাসনের একাধিক আধিকারিক। মূলত হাউজ লিস্টিং ও হাউসিং সেন্সাসের সঠিক বাস্তবায়ন এবং তথ্য সংগ্রহ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় কর্মশালায়।পরে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, জনগণের সঠিক তথ্য সংগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে এই সেন্সাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত আধিকারিকদের বিভিন্ন দিক সম্পর্কেও অবগত করা হয়।
ডঃ বিশাল কুমার প্রশাসনের তরফে জানানো হয়, নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ এবং সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আসন্ন হাউজ লিস্টিং ও হাউসিং সেন্সাসকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
