আগরতলা।। স্বর্ণের চেইন চুরি কান্ডে পশ্চিম থানার পুলিশের হাতে আইজিএম হাসপাতালের কেজুয়াল ওয়ার্কার গ্রেপ্তার। উদ্ধার চুরি যাওয়া স্বর্ণের চেইন। চুরি যাওয়া চেইনটির বাজার মূল্য প্রায় এক লাখ ৫৪ হাজার টাকা।এ প্রসঙ্গে পশ্চিম থানার ওসি সঞ্জীত সেন জানান ধলাই জেলার মনু এসকে পাড়ার বাসিন্দা ধর্মেন্দ্র ত্রিপুরা গত ২৮ জুলাই তার বড় বোনকে নিয়ে আইজিএম হাসপাতালে ডেলিভারির জন্য আসেন।
পরবর্তী সময়ে গর্ভবতী মহিলার ব্যাথা বাড়লে ডাক্তাররা তাকে লেবার রুমে নিয়ে যাওয়া নির্দেশ দেন। পাশাপাশি তার শরীরের অলংকার সহ বিভিন্ন জিনিসপত্র খুলে গচ্ছিত রাখার নির্দেশে প্রদান করেন। লেবার রুমে নিয়ে যাওয়ার পূর্বে আইজিএম হাসপাতালে একজন ক্যাজুয়াল ওয়ার্কার তার গলার স্বর্ণের চেইনটি খুলে বেগে রেখে লেবার রুমে নিয়ে যান। পরবর্তী সময়ে লেবার রুম থেকে বেরিয়ে এই ক্যাজুয়াল ওয়ার্কার স্বর্ণের চেইনটি ব্যাগ থেকে নিয়ে উধাও হয়ে যায়। পরে বেগে আর চেইনটি পাওয়া যায়নি। আজ সকালে ধর্মেন্দ্র ত্রিপুরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন চেইন চুরির ব্যাপারে।
পশ্চিম থানার পুলিশ অভিযোগ পেয়ে চেইনটি উদ্ধারের জন্য সচেষ্ট হন। পরবর্তীতে পুলিশের কাছে খবর আসে ওই ক্যাজুয়াল ওয়ার্কার মহিলা আইজিএম হসপিটাল এর দিকে আসছে। পুলিশ তখন প্রস্তুতি নিয়ে আইজিএম চৌমুনী এলাকা থেকে মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রথম জিজ্ঞাসাবাদে মহিলা কিছু অসংলগ্ন কথাবার্তা বলে।
পরবর্তীতে মহিলা পুলিশ জেরা করে তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করলে চুরি যাওয়া চেইনটি উদ্ধার হয়। পুলিশ ক্যাজুয়াল ওয়ার্কার এই মহিলাকে গ্রেফতার করে আজই আদালতে সোপর্দ করবে। তিনি জানান উদ্ধারকৃত চেইনটির বাজার মূল্য এক লাখ ৫৪ হাজার টাকা হবে।
