আগরতলা।। আগরতলা রেল স্টেশন ব্যবহার করে গাজা পাচারকারীদের আনাগোনা অব্যাহত রয়েছে। প্রায়ই গাজা সহ পাচারকারীরা ধরা পড়লেও কোনো ভাবেই পাচার বন্ধ হচ্ছে না।

বৃহস্পতিবার রেল স্টেশন থেকে জি আর পি এস এবং আর পি এফের জোয়ানরা যৌথ ভাবে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। তার কাছ থেকে ৫ কেজি ১৩০ গ্রাম গাজা উদ্ধার হয়। ধৃত যুবকের নাম ক্লিনটন সূত্রধর, বয়স ২৯। বাড়ি গোমতী জেলার কাঁকড়াবন থানার অন্তর্গত গঙ্গাছড়া এলাকায়।

আগরতলা জি আর পি এস একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এন ডি পি এস আইনে মামলা নেওয়া হয়। ধৃত যুবককে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এই ঘটনা আবারো প্রমান করলো রাজ্যের গাজা পাচারকারীরা নিয়মিত রেল পথকে পাচারের করিডোর হিসাবে ব্যবহার করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *