আগরতলা।। রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায় একটি মোবাইল ফোনের দোকান থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। স্থানীয় যুবকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে অবস্থিত ‘ফোন বাজার’ নামের একটি দোকানে দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় সামগ্রী মজুত থাকার অভিযোগ ছিল। এলাকার যুবকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর পূর্ব থানার পুলিশ ওই দোকানে তল্লাশি চালায়।তল্লাশি অভিযানে দোকান থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট এবং কফ সিরাপ উদ্ধার করা হয়, যা নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।দোকানটির মালিক আদিত্য দাস, যার বাড়ি কমলপুরের মানিক ভান্ডার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনায় তার সংশ্লিষ্টতা এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *