আগরতলা : আজ লংতরাইর উদ্দ্যেগে রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এক বর্ণাঢ্য রন্ধন শিল্পী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক রন্ধন শিল্পী উপস্থিত ছিলেন এবং তাঁদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এম. ডি তথা কর্ণধার রতন দেবনাথ, জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ, ম্যানেজার গৌরব দেবনাথ, লিগ্যাল অফিসার অমরজিৎ বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় এম. ডি শ্রী রতন দেবনাথ, জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ, বিশিষ্ট রন্ধন শিল্পী শ্রী তপন দাস এবং বিশিষ্ট ব্যবসায়ী শ্রী শুভদীপ রায় চৌধুরী।অনুষ্ঠানে বক্তারা রন্ধন শিল্পীদের ভূমিকা ও তাঁদের সৃজনশীল দক্ষতার প্রশংসা করেন।
তাঁরা বলেন, সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবার তৈরির মাধ্যমে রন্ধন শিল্পীরা আমাদের খাদ্য সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে আনন্দ ও স্বাদের নতুন মাত্রা যোগ করে চলেছেন।রন্ধন শিল্পীদের এই অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আরও উৎসাহিত করার উদ্দেশ্যেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রন্ধন শিল্পীরা সংবর্ধনা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিল্পীরা লংতরাইর বিভিন্ন প্রোডাক্টগুলির গুণমান নিয়ে ভূয়সী প্রসংশা করেন। ওনারা রান্নার প্রকৃত বন্ধু যে লংতরাই এবং তার যে কোন বিকল্প না সেটা বার বার উল্লেখ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্মান ও উৎসাহের এক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
