আগরতলা।। রেপিডো অ্যাপের সঙ্গে যুক্ত বাইক চালকরা বিভিন্ন দাবি-দাওয়া ও অভিযোগকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য বাইক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার রাজধানীর ধলেশ্বরস্থিত রেপিডোর অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।চালকদের অভিযোগ, সম্প্রতি রেপিডো কর্তৃপক্ষ ‘বাইক বুস্ট’ নামে একটি নতুন স্কিম চালু করেছে, যার ফলে ভাড়ার হার অনেকটাই কমে গেছে। এতে সারাদিন বাইক চালানো ও জ্বালানি খরচ বহন করার পরও তারা পর্যাপ্ত আয় করতে পারছেন না।

বিষয়টি নিয়ে একাধিকবার সংস্থার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে দাবি তাদের।এছাড়াও, পরিষেবা দিতে গিয়ে কোনও চালক দুর্ঘটনার শিকার হলে সংস্থা তাদের পাশে দাঁড়ায় না বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। দুর্ঘটনার ক্ষেত্রে পর্যাপ্ত সহায়তা ও সুরক্ষার অভাব রয়েছে বলে দাবি তাদের।

এইসব অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাইক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রেপিডোর সঙ্গে যুক্ত চালকরা।সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে তাদের দাবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *