আগরতলা।। রাজ্যের গর্ব অস্মিতা দে’র সাফল্যকে সম্মান জানাতে হাওড়া নদীর পাড়ের পার্কে বালি শিল্পের মাধ্যমে এক অনন্য ভাস্কর্য নির্মাণ করেছেন বিশিষ্ট বালিশিল্পী কৃষ্ণ দেবনাথ।

অস্মিতা দে’র গৌরবময় মুহূর্তকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্পকর্মে, যা ইতিমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।এ বিষয়ে শিল্পী কৃষ্ণ দেবনাথ জানান, বর্তমান প্রজন্মকে শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও আগ্রহী করে তোলার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ।অস্মিতার এই সাফল্য কেবল একটি স্বর্ণপদক জয়ের গল্প নয়; এটি সীমাহীন সংগ্রাম, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ।

দুই বোন ও এক ভাইয়ের সংসারে সবচেয়ে ছোট মেয়ে হয়েও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি আজ বিশ্বমঞ্চে ভারতের পতাকা উড়িয়েছেন। অস্মিতা দে আজ প্রমাণ করে দিয়েছেন—স্বপ্ন যদি বড় হয়, পরিশ্রম যদি নিরলস হয় এবং আত্মবিশ্বাস যদি অটুট থাকে, তবে প্রত্যন্ত গ্রামের একজন মেয়েও বিশ্বজয় করতে পারে।অস্মিতা দে-র এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি ভারতের ক্রীড়া অগ্রযাত্রার এক নতুন মাইলফলক। তাঁর এই বিজয় আগামী দিনের হাজারো তরুণ-তরুণীকে স্বপ্ন দেখতে, সাহস নিয়ে এগিয়ে যেতে এবং নিজেদের লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব এবং রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।অস্মিতা দে’র এই অর্জন গোটা রাজ্যের জন্য গর্বের বিষয় এবং তাঁর সাফল্যের কাহিনি যুব সমাজকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *