আগরতলা ।। দয়া হরির মিঠাই, শেরাওয়ালি সুইট ও জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যO খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে বুধবার আগরতলা শহরের একাধিক মিষ্টির দোকানে অভিযান চালায় পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের ফুড সেফটি বিভাগ।
এদিন রাজধানীর সেন্ট্রাল রোডের দয়া হরির মিঠাই, লক্ষ্মীনারায়ণবাড়ি রোডের শেরাওয়ালি সুইট এবং জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারে একযোগে হানা দেয় দপ্তর।অভিযান চলাকালীন জয়গোপাল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানায় গিয়ে খাদ্য সুরক্ষা আধিকারিকরা অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র দেখতে পান। অভিযোগ, লোকনাথ মন্দির সংলগ্ন ওই কারখানায় অস্বাস্থ্যকর ও অনিয়মিত উপায়ে মিষ্টি তৈরি করা হচ্ছিল।পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের চিকিৎসক অয়ন ভট্টাচার্য জানান, যে জায়গায় মিষ্টি সংরক্ষণ করা হচ্ছিল সেখানে মাছি বসে থাকতে দেখা যায়।
পাশাপাশি খাদ্য সামগ্রী সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিয়েও একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানান তিনি।ফুড সেফটি বিভাগের পক্ষ থেকে দোকান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দপ্তর।
