আগরতলা।। যাত্রীবাহী অটো উল্টে গুরুতরভাবে আহত এক যাত্রী। ঘটনা রবিবার বিকেলে আমতলী থানার সংলগ্ন বাইপাস সড়কে। জানা গেছে এদিন বিকেলে টি আর ০১ সি ২২০২ নম্বরের একটি যাত্রীবাহী অটো আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িটি উল্টে যায় তাতে গাড়িতে থাকা বিকাশ সরকার নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়।

জানা গেছে আহত যুবকের বাড়ি লংকামুরা এলাকায়। ঘটনার প্রত্যক্ষ দশিরা ছুটে এসে খবরকে আমতলী থানায় এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আমতলী থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রের খবর তার ডান পায়ে প্রচন্ডভাবে আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে আহত যুবকটি হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *