আগরতলা।। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান,রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী সংকট দূর করতে জিআরবিটির মাধ্যমে ১৮৬টি জুনিয়র মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।ম

ন্ত্রী সুশান্ত চৌধুরী জানান নন গেজেটেড গ্রুপ সি পদে ১৮৬ জন জুনিয়র মাল্টি টাস্কিং পদে নিয়োগ সম্পন্ন করবে জিআরবিটি ।তিনি বলেন কেবিনেট বৈঠকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে।সেটি হল রাজ্যের প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান জিবি হাসপাতাল অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি যারা রয়েছেন এবং মেডিকেল অফিসার অর্থাৎ সিনিয়র ডাক্তাররা এখন থেকে আর প্রাইভেট চেম্বারে রোগী দেখতে পারবেন না। তবে এর জন্য সরকার তাদের বেসিক বেতন কাঠামোর উপর বিশ শতাংশ বর্ধিত হারে বেতন প্রদান করবে।

এইজন্য তারা আর প্রাইভেট চেম্বারে রোগী দেখতে পারবেন না। তবে এই নির্দেশ শুধু জিবি হাসপাতালের ডাক্তারদের জন্যই বহাল থাকবে। অন্য কোন হাসপাতালে ডাক্তারদের জন্য এরকম কোন সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে অন্যান্য হাসপাতালের ডাক্তারদের ব্যাপারেও চিন্তা করা হতে পারে বলে তিনি জানান। সরকারি হাসপাতালের পরিষেবাকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, রাজ্যবাসীর উন্নত পরিষেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন নীতি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণের এই ধারা অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *