আগরতলা।। আগামীকাল দিল্লিতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। এই কঠিন সময়ে মনুশ্রীর পরিবারের সহযোগিতার আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছে ডি ওয়াই এফ আই।

সংগঠনের কর্মী-সমর্থকরা ইতোমধ্যেই অনলাইন মাধ্যমে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি নগদ অর্থও সংগ্রহ করা হয়। শনিবার সেই সংগৃহীত অর্থ মনুশ্রীর পরিবারের হাতে তুলে দেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভংকর মজুমদার, রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আশীষ চক্রবর্তী।

ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ মনুশ্রীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন ও সহৃদয় মানুষের প্রতি শিশুটির চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *