আগরতলা।। প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে সুকান্ত একাডেমিতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ২৫০ থেকে ২৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

পরিবেশ বিষয়ক নানা ভাবনা ও বার্তা তাদের ছবিতে ফুটে ওঠে। প্রতিযোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ ছিল চোখে পড়ার মতো।বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, বন উজাড় এবং জীববৈচিত্র্য হ্রাসের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষকে সচেতন ও পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করাই এই দিবসের অন্যতম উদ্দেশ্য। দিবসটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে বিশ্বজুড়ে পালিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *