আগরতলা।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদের উদ্যোগে সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং দূষণমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে এই র‍্যালিতে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, পরিবেশ দপ্তরের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলা।

তিনি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং বলেন, গ্রাম থেকে শহর—প্রত্যেক মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করে পরিবেশকে সুস্থ ও দূষণমুক্ত রাখতে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে সরকার এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। গ্রাম থেকে শহর—সর্বত্র পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *