আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবে শনিবার এক সাংবাদিক সম্মেলনে মেকআপ আর্টিস্ট উত্তরা নাথের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ তোলেন কনিকা চৌধুরী।

কনিকা চৌধুরীর অভিযোগ, বিউটিশিয়ান প্রশিক্ষণ দেওয়ার নাম করে উত্তরা নাথ তার কাছ থেকে মোট প্রায় ৮৫ হাজার টাকা নেন। প্রথমে ৪০ হাজার টাকা এবং পরে প্রশিক্ষণ চলাকালীন আরও ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। উত্তরা নাথ চার মাসের মধ্যে সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে প্রয়োজনীয় বিষয়গুলো শেখানো হয়নি বলে দাবি করেন তিনি।

এছাড়াও অভিযোগ করা হয়, প্রশিক্ষণার্থীদের উত্তরা নাথের কাছ থেকেই বিভিন্ন প্রসাধনী সামগ্রী কিনতে বাধ্য করা হতো। যেসব পণ্যের প্রকৃত মূল্য তুলনামূলক কম, সেগুলো কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হয়েছে বলেও দাবি করেন কনিকা চৌধুরী।

তার আরও অভিযোগ, প্রশিক্ষণের পরিবর্তে তাদের দিয়ে বিভিন্ন গৃহস্থালি কাজ করানো হতো এবং কোর্সে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ কাজগুলো শেখানো হয়নি। দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারও চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে কনিকা চৌধুরী দাবি করেন, উত্তরা নাথ বহু ছাত্র-ছাত্রীর সঙ্গে একই ধরনের প্রতারণা করে চলেছেন।এই সব ঘটনায় কনিকা চৌধুরী মামলা করেন থানায় এই মামলার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *