আগরতলা ।। প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

মঙ্গলবার দুপুরে এমবিবি কলেজ চত্বর এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, এক ব্যক্তি বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে।

খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করে।আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল আদালতে তোলা হবে।

পাশাপাশি তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *