আগরতলা।। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই পশ্চিম ত্রিপুরা জেলার কুড়িপুকুর এলাকায় নতুন টাইম হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ত্রিপুরা আজ দ্রুত এগিয়ে চলেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এই হাসপাতাল চালু হওয়ায় শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও উন্নত চিকিৎসার আরও একটি সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন এবং দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অঙ্গীকার।

তিনি আশা প্রকাশ করেন, টাইম হাসপাতালও সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মানবিক ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *