আগরতলা।। মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক প্রয়োগ শেখাতে রাজধানী আগরতলায় এক বিশেষ সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

ন্যাশনাল কমিশন ফর উইমেনের সহযোগিতায় এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের উদ্যোগে শহরের একটি বেসরকারি হোটেলে ‘Awareness cum Training Programme on Yashodha AI’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা।

বিভিন্ন কলেজ ও সংগঠন থেকে আগত বহু মহিলা ও ছাত্রী এতে অংশ নেন। কিভাবে AI শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায়, সেই বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *