আগরতলা।। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ বৈঠক করল ত্রিপুরা খাদ্য দপ্তর।

শনিবার আগরতলা সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন বাজারের ব্যবসায়ী, পেট্রোল পাম্পের ডিলার এবং রেশন শপের মালিকদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়।দুর্গাপূজার সময় প্রতিবছরই বাজারে ক্রেতাদের ভিড় বাড়ে। এই সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাওয়ার সুযোগে যাতে কোনও ধরনের কালোবাজারি, মজুতদারি কিংবা অতিরিক্ত দামে সামগ্রী বিক্রির ঘটনা না ঘটে, সে বিষয়েই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে সঠিক দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সচিব শান্তনু সিং, দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, পশ্চিম জেলার পুলিশ সুপারসহ খাদ্য দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *