আগরতলা।।ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।:-শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী।ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী জানান এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার একটি ৮৪.১৮ শতাংশ। মোট ২৭০৯৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় ২৭১ টি স্কুলে ১০০ শতাংশ পাশের হার রয়েছে। এদিকে পাঁচটি স্কুলে একজনও পাস করতে পারে নাই। তিনি জানান এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৯.৯১ শতাংশ।

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ হাজার ৫০২ জন। এরমধ্যে ২১ হাজার ২৪ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি জানান এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। উচ্চমাধ্যমিকে ৬০টি স্কুলই ১০০ শতাংশ পাশের হার রয়েছে।

পাশাপাশি মাদ্রাসা আলিম পরীক্ষায় ১৫৫ জনের মধ্যে ১৪১ জন পাস করেছে পাসের হার ৯০ দশমিক ৯৬ শতাংশ। পর্ষদ সভাপতি দাবি করেন গত দুবছর যাবৎ পরীক্ষার ফলাফল দ্রুততার সহিত প্রকাশ করা হয়েছে। তবে এবছর গতবারের তুলনায় সাত দিন দেরি হয়েছে। তার কারণ ৩০ শে মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ৬ এপ্রিল থেকে খাতা দেখার কাজ শুরু হয়। কিন্তু এডিসি নির্বাচন থাকায় অনেক শিক্ষকই নির্বাচনের কাজে নিযুক্ত হয়ে যান।

যার পরিপ্রেক্ষিতে পরীক্ষকের স্বল্পতায় ফলাফল প্রকাশে সাত দিন বিলম্ব হয়েছে।। তিনি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে সকল শিক্ষক কর্মচারীরা তথা প্রশাসন সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *