আগরতলা।। এই দিনের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা ডি নায়ার,পশুদপ্তরের যুগ্ম অধিকর্তা বিমল কৃষ্ণ দাস সহ অন্যানরা। এই দিনের অনুষ্ঠানেপ্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
এই দিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী ১৩৪ তম মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ সভা শুরু করা হয়। পাশাপাশি তিনি আরো বলেন এই সংগঠন রাজ্য সরকারের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলছে সরকারকে সহযোগিতা করে চলছে । চাহিদা অনুযায়ী মাছের যুগান কম তাই এই সংগঠন এইদিকেও কাজ করবে বলে জানান তিনি।মন্ত্রী সুধাংশু দাস জানান গ্রামীণ অর্থনীতিতে এখনো রাজ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি।
তাই এই সংগঠন গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন লাইভ স্টক কর্মসূচি গুলিকে বাস্তবায়ন করে এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত করে তা সম্পন্ন করতে পারবে। তিনি আজকের এই সাধারণ সভায় সমিতির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও জানান।
